রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে শহরের কুমাশীল মোড়, কালিবাড়ী মোড়, মেড্ডা, কাউতলী চারটি স্থানে অভিযান চালিয়ে ৪০টি অটোরিকশা ও ইজিবাইক জব্দ করা হয়।

পৌরসভার লাইসেন্স পরিদর্শক বলেন, পৌরসভার নির্ধারিত ভাড়া তালিকা কার্যকর হওয়ার পরও অনেক চালক তা অমান্য করছে। এজন্যই আমরা এই অভিযান চালাচ্ছি। লাইসেন্সবিহীন কোনো যানবাহন পৌরসভায় চলতে পারবে না এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চালক শাকিল মিয়া ও আলম মিয়া জানান, পৌরসভা যে ভাড়ার তালিকা নির্ধারণ করেছে। সে ভাড়ায় যাত্রী বহন করলে আমাদের সংসার তো চলবেই না। গাড়ির ভাড়াও উঠবে না।

ইজিবাইক চালক জামাল মিয়া বলেন, প্রতিদিন মালিককে ৫০০ টাকা ভাড়া দিতে হয়। লাইসেন্স খরচ ২০০ টাকা। অটো গ্যারেজ চার্জিং খরচ ২২০ টাকা মোট ৯২০ টাকা। আর পৌরসভা যাত্রী প্রতি ৫ টাকা ভাড়া নির্ধারণ করেছে। এই ভাড়ায় চলে আমাদের ভাড়া ওঠবে না, সংসার চলবে কি করে? তারা দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ মাস পেরোতে দেয় না। মামলা দিয়ে দেয়। পৌরসভার বৈধ লাইসেন্স থাকা সত্বেও মামলা দেওয়া হচ্ছে। চালকদের দাবি, ভাড়ার তালিকা পুনর্বিবেচনা করা হোক। যাতে চালকদের জীবন-জীবিকা এবং পৌরসভার নিয়ম দুইটাই সমন্বয় করা সম্ভব হয়।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ অভিযান নিয়মিতভাবে চলবে। প্রয়োজনে ভাড়ার তালিকা পুনর্বিবেচনার বিষয়টি পর্যালোচনা করা হবে।

Facebook Comments Box

Posted ৪:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া