সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা মাশায়েখদের মতবিনিময় সভা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   167 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা মাশায়েখদের মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণাঞ্চলের ওলামা মাশায়েখদের নিয়ে আজ ২০ জানুয়ারি মঙ্গলবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ওলামাদলের আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি নুরুল্লাাহ আল মানসুর-এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহ ইয়া মাছউদ, জামিয়াতুল আবরার উরশিউড়ার মহাপরিচালক মুফতি লুৎফুর রহমান, শিলাউর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, বাসুদেব মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কবির আহমদ, সেন্দ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কারী তাজুল ইসলাম, চান্দপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, জামিয়া তারিকুল ইমান মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ইসহাক আল হোসাইন, সদর উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আমিনুল ইসলাম বাবলু, যুগ্ম আহ্বায়ক মাওলানা এম.এ. হাফিজ, পৌর ওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা ইসহাক আল মামুন, সদস্য সচিব মাওলানা সৈয়দ কাসেম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যতবারই ছিল ততবারই আলেম-ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করেছেন। ২০০১ সালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে জোট থেকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করে বিএনপি। নির্বাচনে বিজয়ী হয়ে দেশের শীর্ষ আলেমদের রাজনৈতিক দলগুলোর সাথে জোট করে দেশ পরিচালনা করেছে। আগামী দিনেও রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বিএনপি আলেমদের পরামর্শ নিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া