সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা মাশায়েখদের সাথে ইঞ্জিনিয়ার শ্যামলের মতবিনিময়

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   168 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা মাশায়েখদের সাথে ইঞ্জিনিয়ার শ্যামলের মতবিনিময়

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন শ্যামল বলেছেন, বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় যতবারই ছিলো ততবারই আলেম-ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করেছে।

তিনি ২৮ জানুয়ারি বুধবার সকালে পয়াগ-নরসিংসার ময়দানে সদর উপজেলার পশ্চিমাঞ্চলের নাটাই উত্তর, নাটাই দক্ষিণ ও সাদেকপুর ইউনিয়নের ওলামা মাশায়েখগণের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ওলামাদলের আহবায়ক মুফতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুরের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রকৌশলী খালেদ হোসেন শ্যামল আরো বলেন, ২০০১ সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে বিএনপি জোট থেকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য বানিয়ে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করেন। বিএনপি এবং দেশের শীর্ষ আলেমদের রাজনৈতিক দলগুলোর সাথে জোট কওে নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনা করেছে। বর্তমানেও আলেমদের সাথে জোট করে নির্বাচন করছি। আগামী দিনেও রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বিএনপি আলেমদের পরামর্শ নিয়ে দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহ ইয়া মাছউদ, ভাদুঘর মাদরাসার শায়খুল হাদিস আল্লামা কামাল উদ্দিন কাসেমী, খাচাইল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল হাকিম, পয়াগ মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, সাদেকপুর ইউনিয়ন ছাত্র ওলামা পরিষদের সভাপতি মাওলানা জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারী মোজাম্মেল হক, সদর উপজেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আমিনুল ইসলাম বাবলু, যুগ্ম আহবায়ক, মাওলানা নাঈমুল হক সাদেকী প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া