রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের কাপলিং ভেঙে তিন বগি বিচ্ছিন্ন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   185 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের কাপলিং ভেঙে তিন বগি বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহরে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের কাপলিং ভেঙে ট্রেনটির পেছনের দিকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়েগেছে। আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তালশহর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকির জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর তালশহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির কাপলিং ভেঙে পেছনের দিকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে ট্রেনটি স্টেশন ইয়ার্ডেই আছে। কাপলিং মেরামতের জন্য রেলের কারিগরি টিমকে খবর দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া