সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়

ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন খতম, দোয়া ও কম্বল বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   206 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন খতম, দোয়া ও কম্বল বিতরণ

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে আজ ১৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া ইমামবাগ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কুরআন খতম ও শীতবস্ত্র বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রাকিবুল হাসান।

কম্বল পেয়ে রহিমা বেগম বলেন, ঠান্ডায় ঘরের বাইরে যাওন যায় না। হাত-পা কোকড়ায়ে যায়। বয়স হইছে, কামকাজ করার পারি না। তোমাগো এই কম্বলটা খুব কাজে দিব।

আলম মিয়া বলেন, বয়সের ভারে কাজ করতে পারেন না, তার ওপর অসুস্থ। তিনিও কম্বল নিতে এসেছিলেন। কম্বল পেয়ে বলেন, আমাগো মতো অসহায় মানুষের কথা আপনি চিন্তা করেছেন, আল্লাহ আপনাকে মঙ্গল করুক।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি বলেন, কনকনে ঠান্ডায় হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে খুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

Facebook Comments Box

Posted ১২:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া