সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   116 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘গণতন্ত্র অলিম্পিয়াড’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ জানুয়ারি বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ১৮ বছর ও তদূর্ধ্ব নতুন ভোটারদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ.জেড.এম. আরিফ হোসেন।

ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক এ.কে.এম. শিবলী। প্রধান বক্তা ছিলেন জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন।

এ ছাড়া বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ শামীম আহমেদ, সহ-সভাপতি আব্দুস সালাম ও আবু হোরায়রা, সাংগঠনিক সম্পাদক দীপ রায়, জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, নির্বাহী কমিটির সদস্য ইস্কান্দর মির্জা এবং মুক্তিযোদ্ধা মতি লাল বণিক।

প্রতিযোগিতায় ১৮ বছর ও তদূর্ধ্ব ২৫০ জন নতুন ভোটার অংশ নেন। শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, মেডেল ও সনদ তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৮:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া