সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   207 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার শহরের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উদ্যোগে এই আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার, বিজিডিসিএলের পরিচালনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

গণশুনানিতে বক্তারা দাবি করেন, তিতাস গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার গ্রাহকদের ন্যায্য ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার, নতুন সংযোগের জন্য ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমার পরও সংযোগ না দেয়ার বিষয়গুলো সমাধানের জন্য ব্যবস্থা নিতে হবে। এছাড়া, দেশি ও বিদেশি চোরাই গ্যাস সরবরাহ বন্ধ করার পাশাপাশি বাখরাবাদ গ্যাসকে পুনরায় ‘তিতাস’ নামে নামকরণের আহ্বান জানান।

বিজিডিসিএলের পক্ষ থেকে জানানো হয়, জেলায় অতিরিক্ত দুই মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বৃদ্ধি করা হবে এবং অপচয় ও লিকেজ রোধে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া