নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 287 বার পঠিত
সাহিত্য সংগঠন কবির কলম এর ১৫ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা, কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ ১৮ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের কাউতলীর একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক, দেশ বরেণ্য কবি শাহ মোহাম্মদ সানাউল হক।
সংগঠনের উপদেষ্টা কবি এডভোকেট মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি মানিক রতন শর্মা, রম্য লেখক পরিমল ভৌমিক, কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।
এ বছর যারা কবির কলম গুণীজন সম্মাননা পেলেন তারা হলেন: কবি, কথা শিল্পী ও গীতিকার, দৈনিক কুরুলিয়া পত্রিকার সম্পাদক মো: ইব্রাহিম খান সাদাত, কবি ও গীতিকার শিক্ষক মো: আব্দুর রহিম, কবি গোলাম মোহাম্মদ মোস্তফা, কবি আজিজা সোপান।
অনুষ্ঠান উপস্থাপন করেন আবদুল মতিন শিপন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি তিতাস হুমায়ুন।
Posted ৩:২০ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah