সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কর্মী সাদ্দাম হত্যা, ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   178 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কর্মী সাদ্দাম হত্যা, ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল কর্মী মো. সাদ্দাম (৩৫) হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দিলীপের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর রবিবার দুপুরে সদর উপজেলা পৌর এলাকার কান্দিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে গিয়ে অংশ নেয়।

আজ দুপুরে সদর উপজেলা পৌর এলাকার কান্দিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যোগ দেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীবুর রহমান সজীব, জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত, নিহত সাদ্দামের মা খোদেজা বেগম, স্ত্রী ফারজানা আক্তার তৃণাসহ অন্যরা।

বক্তারা বলেন, সাদ্দামকে রাতের আঁধারে ঘর থেকে ডেকে এনে জবাই ও গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ দীলিপকে গ্রেফতার করলেও এখনো হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। দ্রুত অস্ত্র উদ্ধার ও দীলিপকে রাজনৈতিক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। তাকে সঠিক বিচারের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Facebook Comments Box

Posted ১:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া