রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক শারমীন আক্তার জাহানের যোগদান

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   227 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক শারমীন আক্তার জাহানের যোগদান

ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে ঘোষণার পর প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন শারমীন আক্তার জাহান। আজ ১৬ নভেম্বর রবিবার দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নড়াইলের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।

১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষণার পর দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো নারী প্রশাসক পেল জেলাটি। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম জেলা প্রশাসক ছিলেন মো. নিজাম উদ্দিন।

বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি প্রায় এক বছর দুই মাস ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালন করেন। দিদারুল আলম বিসিএস (প্রশাসন) এর ২৪তম ব্যাচের কর্মকর্তা এবং নবাগত জেলা প্রশাসক শারমীন জাহান বিসিএস (প্রশাসন) এর ২৫তম ব্যাচের কর্মকর্তা।

শারমীন জাহানকে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশমুখ আশুগঞ্জে স্বাগত জানান সেখানকার ইউএনও, অ্যাসিল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি) সহ অন্যান্য কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া