বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ঝোঁপের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ মে ২০২৫   |   প্রিন্ট   |   136 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ঝোঁপের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝোঁপের ভেতর থেকে সাকিবুল ইসলাম জয় (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১১ মে রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট আনসার ও ভিডিপি অফিস এলাকার ঝোঁপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জয় ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা শেখ জালাল মাজার এলাকার মামুন মিয়ার ছেলে। পুলিশের দাবি এলাকার চিহ্নিত ছিনতাইকারী ছিলেন সাকিবুল ইসলাম জয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে ট্রিপল নাইনের মাধ্যমে খবর আসে পুনিয়াউট ঝোঁপের ভেতর একটি মরদেহ পড়ে আছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে।

তিনি আরো জানান, জয় এলাকার চিহ্নিত ছিনতাইকারী দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা চলমান। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১১ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া