বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   139 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ছয়টি দেশীয় অস্ত্রসহ আমিনুল ইসলাম ওরফে তুফান (৩১) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ এপ্রিল শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় উপজেলার নয়াদিল ব্রীজের উপর থেকে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। আজ ১২ এপ্রিল শনিবার গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাত ৩টার দিকে আখাউড়া-ধরখার সড়কের নয়াদিল ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুইটি দা, একটি কুড়াল, একটি ছুরি, দুইটি লাঠিসহ তুফানকে পুলিশ গ্রেফতার করে। আজ দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানায়, এসময় ১০/১২ জনের একটি ডাকাত দল এই সড়কে গাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ডাকাত দলের বাকী সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কেউ পুলিশের হাত থেকে রক্ষা পাবেনা বলেও তিনি জানান।

Facebook Comments Box

Posted ২:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১২ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া