বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   115 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ গ্রেফতার ১

পাইপগানসহ মারুফ ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১১ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর জেলা কারাগারের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফ ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইল কান্দির হারুন-অর-রশিদের ছেলে।

আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর এলাকার জেলা কারাগারের পাশে যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযান পরিচালনা কালে মারুফকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশী করে দেশীয় তৈরি একটা পাইপগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া