বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৭ টাকার ওষুধের দাম ৩৫০ টাকা দাবি করার দায়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   145 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৭ টাকার একটি ওষুধের দাম ৩৫০ টাকা দাবি করার দায়ে একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ২ জুলাই বুধবার দুপুরে জেলা শহরের কুমারশীল এলাকায় জান্নাত ফার্মেসিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) মাধ্যম থেকে জানা যায়, কুমারশীল মোড় এলাকায় জান্নাত ফার্মেসি রাত ১২টার দিকে একজন ভোক্তা জরুরি প্রয়োজনীয় একটি দেশীয় ওষুধ (ইনজেকশন) কিনতে যায়। যার বাজার মূল্য সাড়ে ৭ টাকা। কিন্তু ফার্মেসির মালিক ৩৫০ টাকা দাবি করেন। রাতে প্রায় ফার্মেসি বন্ধ থাকায় ফার্মেসির মালিক ভোক্তার কাছে এই অন্যায্য দাবি করেন। পরে বিষয়টি ভোক্তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করলে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

তিনি আরো জানান, ঘটনার সত্যতা যাচাই করতে দুপুরে জান্নাত ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসির মালিক মোতাহার হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যৎতে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিজ্ঞা করেন। অভিযান পরিচালনাকালে বিক্রয়রত অবস্থায় অন্যান্য ক্রেতাদের কাছে বিদেশি ওষুধ বিক্রির রসিদ ব্যতীত বিক্রি করতে দেখা যায়। মূলত ওষুধের গায়ের মূল্যের চাইতে অধিক দাম নেওয়ার উদ্দেশে বিক্রি মেমো সরবরাহ করছিলেন না। উপস্থিত কয়েকজন ভোক্তা অভিযোগ করেন।

অভিযানকালে ওই প্রতিষ্ঠানে আরো অন্যান্য ক্রেতারা কৃত্রিম সংকটকালে অধিক মূল্যে ওষুধ বিক্রির অভিযোগ করেন। পরে জান্নাত ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া