সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে শহরের টেংকের পাড় পৌর মুক্ত মঞ্চ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন ভারতের আধিপত্যবাদবিরোধী কণ্ঠস্বর এবং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী মানুষ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন পার হলেও প্রকৃত অপরাধীরা গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

সমাবেশে উপস্থিত ছিলেন তাহসিন, দীন ইসলাম, মো. সাবের হোসেন, জুবায়ের, তাজুল ইসলাম, মিজানুর রহমান, নাইমসহ ইনকিলাব মঞ্চের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া