বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   138 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৃথক পৃথক অভিযানে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিওপির চৌকস টহল দল সীমান্তবর্তী এলাকায় ৮ লাখ ২৬ হাজার ৫শত টাকার ভারতীয় অবৈধ মাদকদ্রব্য আটক করেন।

আজ ১৩ ডিসেম্বর শুক্রবার সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, দুই দিনে পৃথক অভিযান চালিয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিষ্ণপুর এবং আজমপুর বিওপির চৌকস টহল দল সীমান্ত পিলার ২০১২/৬-এস, ২০১৩/এমপি ও ২০১৮/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার বিজয়নগর উপজেলার পশ্চিম কালাছড়া ও বিষ্ণপুর এবং আখাউড়া উপজেলার কাশিনগর নামক এলাকায় পৃথক ৩টি বিশেষ অভিযান পরিচালনা করে।

বিশেষ অভিযান পরিচালনাকালে ১ হাজার ৫শত পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১০০ বোতল স্কফ, ৯৬ কেজি গাঁজা এবং ২ বোতল বিয়ার আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৮ লাখ ২৬ হাজার ৫শত টাকা। আটককৃত মাদকদ্রব্য সমূহ ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া লে. কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস (২৫ বিজিবি মিডিয়া) বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

Posted ৩:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া