সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বাম সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   144 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বাম সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারার পাঁয়তারা বন্ধ, লালদিয়া এবং পানগাঁও কন্টেইনার টার্মিনালের ইজারাচুক্তি অনতিবিলম্বে বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বাম সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ নভেম্বর বুধবার বিকেলে জেলা সিপিবি, জেলা বাংলাদেশ জাসদ ও জেলা বাসদ’র (মার্ক্সবাদী) উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা সিপিবির সভাপতি সাজিদুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা বাংলাদেশ জাসদের সদস্য প্রভাষক জাফর আহমেদ আকসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মো. জামাল, ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, জেলা বাংলাদেশ জাসদের সদস্য আবুল বাশার রতন, জাতীয় যুবজোটের জেলা আহ্বায়ক ছিদ্দিক আহমেদ নাসির প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া