নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 129 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন ধরণের মাদকসহ তিনজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই যুবক বয়সি। জব্দ করা বিভিন্ন মাদক ভারত থেকে অবৈধ ভাবে আসা। এসব ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২৩ ডিসেম্বর সোমবার ভোরে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের দাস পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল, ৯৬ বোতল মদ ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় অপু মিয়া (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, রবিবার রাতে কসবা পৌর এলাকার মরাপুকুর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলাম (২২) ও গোলাম জিলানী (২৩) নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
Posted ৫:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah