অনলাইন ডেস্ক | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 86 বার পঠিত
র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘সুমন মিয়া’ গ্রেফতার হয়েছে।
গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ১৩ ডিসেম্বর আনুমানিক রাত ২৩টা ৩০ মিনিটে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউপির মধুপুর অভিযান পরিচালনা করে বিজয়নগর থানার মামলা নং-০৭, এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মাদক মামলার ওয়ারেন্টভূক্ত ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – মোঃ সুমন মিয়া (৩৪), পিতা- মৃত আব্দুল আওয়াল, মধুপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৫:১২ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah