সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ও প্রেসক্রিপশনবিহীন অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে চার ফার্মেসিকে জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   228 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ও প্রেসক্রিপশনবিহীন অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে চার ফার্মেসিকে জরিমানা

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR)–এর ঝুঁকি মোকাবিলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় আইন প্রয়োগ জোরদার করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে সদর হাসপাতাল এলাকার চারটি ফার্মেসিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৯ নভেম্বর বুধবার দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ লঙ্ঘনের দায়ে পপুলার ফার্মেসিকে ৩ হাজার টাকা, নিউ মা ফার্মেসিকে ৬ হাজার টাকা, মাহি মেডিকেল হলকে ৬ হাজার টাকা এবং আঁখি ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার এবং ব্রাহ্মণবাড়িয়া ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ ইকবাল হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ ইকবাল হোসেন বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) ভবিষ্যতে কোভিড–১৯ এর চেয়েও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযানে আরো কঠোরতা আনা হবে।

বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ১২ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু ঘটে AMR–এর কারণে, যা বর্তমানে অন্যতম বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া