রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরযান চালকদের জন্য সতর্কতামূলক চেকপোস্ট অভিযান শুরু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরযান চালকদের জন্য সতর্কতামূলক চেকপোস্ট অভিযান শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি স্টেডিয়াম মার্কেট এর সামনে সোমবার ২৫ আগস্ট বিকাল ৪ টায় ট্রাফিক বিভাগ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মোটরযান আরোহীদের সতর্কতামূলক চেকপোস্ট অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় অংশ গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক ইনচার্জ মীর আনোয়ার হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ ইনচার্জ মোজাফফর হোসাইন, ট্রাফিক সার্জেন্ট মোঃ রাসেলুর রহমান প্রমুখ।

সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রচুর পরিমান কাগজপত্র বিহীন অবৈধ গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন ড্রাইভার থাকায় সতর্কতা মূলক এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে কোন কোন কাগজপত্রের জন্য কত টাকা জরিমানা হতে পারে এবং মোটরবাইক আরোহীগণ হেলমেট ব্যতীত গাড়ি চালালে কত টাকা জরিমানা তা উল্লেখ করে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে।

এই সতর্কতামূলক অভিযান আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। এই সময়ে কোনো জরিমানা করা হচ্ছে না। ৩০ তারিখের পর থেকে রেজিষ্ট্রেশন বিহীন গাড়ি চললে প্রথমবার দশ হাজার টাকা, দ্বিতীয় বার বিশ হাজার টাকা ও পরবর্তীতে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরযান বা গণপরিবহন চালালে প্রথমবার পাঁচ হাজার টাকা, দ্বিতীয় বার দশ হাজার টাকা ও পরবর্তীতে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

ফিটনেস বিহীন/মেয়াদ উত্তীর্ণ মোটরযান পরিচালনার ক্ষেত্রে প্রথমবার দশ হাজার টাকা, দ্বিতীয় বার বিশ হাজার ও পরবর্তীতে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

মোটরযানের নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনোরুপ আকার/ব্রেক ও স্টিয়ারিং গিয়ার/হর্ণ/আসন সংখ্যা/হুইল বেইজ/রিয়ার ওভার হ্যাংগ/চাকার সাইজ/সাইলেন্সার পাইপ/ইঞ্জিন/রং পরিবর্তন করার ক্ষেত্রে প্রথমবার পনেরো হাজার, দ্বিতীয়বার ত্রিশ হাজার ও পরবর্তীতে তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

অতিরিক্ত ওজন বহন বা আনলোড ওজন বৃদ্ধি করিয়া গাড়ি পরিচালনার ক্ষেত্রে প্রথমবার দশ হাজার, দ্বিতীয় বার বিশ হাজার ও পরবর্তীতে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পরিবেশ দূষণকারী কালো ধূয়া বা পরিবেশ দূষণকারী যন্ত্র স্থাপন করে মোটরযান পরিচালনার ক্ষেত্রে প্রথমবার পাঁচ হাজার, দ্বিতীয় বার দশ হাজার ও পরবর্তীতে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

ক্রুটিপূর্ণ যেমন গ্লাস ভাঙ্গা/ইন্ডিকেটর লাইট/ওয়েপার/হেডলাইট নষ্ট/সড়কে চলাচলে অনুপযোগী যানবাহন নসিমন-করিমন/ভডভডি/ইজিবাইক/মোটর চালিত রিক্সা বা ভ্যান বা অনুরূপ থ্রি হুইলার চালনার ক্ষেত্রে প্রথম বার দুই হাজার পাঁচ শত টাকা, দ্বিতীয় বার পাঁচ হাজার টাকা ও পরবর্তীতে বিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

মোটরযান চলাচলের সাধারণ নির্দেশনাবলীর বিধান লঙ্ঘন, মদ্যপান নেশাজাতীয় দ্রব্য সেবন করেগাড়ি চালানো, কন্টাক্টর কর্তৃক গাড়ি চালানো, বডির বাহিরে বা ছাদে যাত্রী বা পন্য বহন, অবৈধ পার্কিং, উল্টো পথে গাড়ি চালানো, মোটর বাইকে তিন জন আরোহন, হেলমেট বিহীন মোটরবাইক চালানো, চলন্ত অবস্থায় যাত্রী উঠানামা,বিজ্ঞাপন প্রদর্শন ও ফুটপাতে গাড়ি চালানো, প্রতিবন্ধী আসন সংরক্ষণ না করা ও মালিকের অনুমতি ছাড়া গাড়ি চালানো, মিটার না চলা, চালক কে বিরক্ত করার ক্ষেত্রে প্রথম বার তিন হাজার, দ্বিতীয় বার ছয় হাজার ও পরবর্তীতে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

মোটরযান চলাচলের সাধারণ নির্দেশনাবলী দ্বিতীয় অংশের লঙ্ঘন (মোটরযান চলাচল কালে মোবাইল ফোনে কথা বলা, সিটবেল্ট না বাঁধা, খারাপ আচরণ, অতিরিক্ত যাত্রী বহন, সংরক্ষিত আসনে অন্য যাত্রী বহন) এর ক্ষেত্রে প্রথম বার তিন হাজার, দ্বিতীয় বার ছয় হাজার ও পরবর্তীতে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা সংক্রান্তে প্রথম বার পাঁচ হাজার টাকা, দ্বিতীয় বার দশ হাজার টাকা ও পরবর্তীতে বিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

Facebook Comments Box

Posted ১২:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া