মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   57 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে শহরের ফারুকী পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ পুষ্পস্তবক অর্পন করেন। এরপর গার্ড অব অনারের মাধ্যমে বীর শহীদদের প্রদ্ধা জানান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ।

পরে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ স্মৃতিসৌধ উম্মুক্ত করে দেয়া হলে পর্যায়ক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিভিল সার্জন মোঃ নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা বিএনপি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিট, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ১০টার দিকে দিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন।

সকাল আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজসহ শারিরীক কসরত প্রদর্শন করেন। দুপুরে স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জেলা প্র্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার, সিভিল সার্জন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ড আহবায়ক সৈয়দ এমরানুর রেজা প্রমুখ।

এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া