সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 112 বার পঠিত
*অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাত দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপনের শুভ সূচনা হয়।
১৮ আগস্ট সোমবার সকাল থেকে তোলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়। সকাল ১০ টায় কাউতলী ব্রীজ সংলগ্ন এন্ডারসন খালে পোনামাছ অবমুক্তির মাধ্যমে কার্যক্রমের শুচনা হয়। এরপর কাউতলী মোড় হতে প্রধান সড়ক হয়ে এক বর্ণাঢ্য সড়ক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শেষ হয়। র্যালি শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সিভিল সার্জন ডা. নোমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন। সকাল ১১ টায় আলোচনা অনুষ্ঠান ও উদ্বোধন শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার চারজন সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Posted ৪:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah