বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হজ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   187 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় হজ প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ায় আল-আবরার হজ ও ওমরা কাফেলার উদ্যোগে হাজী সম্মেলন ও হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আল-আবরার হজ ও ওমরা কাফেলার পরিচালক ও হজ মুয়াল্লিম কারী হাফেজ আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাদেম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. এস. এইচ খাদেম দুলাল।

মোগড়া তালিম ও সুন্না মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ হোযাইফা শাহীন এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ভৈরব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক, মাওঃ মুফতী হেদায়েত উল্লাহ সিরাজী, মাওঃ সগীর আহমেদ, মাওঃ সাইফুল ইসলাম, মুফতী বেলায়েত হোসেন প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খাদেম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. এস. এইচ খাদেম দুলাল পবিত্র হজ পালনের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন। প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৪০ জন হজযাত্রী অংশগ্রহন করেন। পরে বিগত সময়ে হজ পালন করা হাজীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, আগামী ৪ মে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা হজ যাত্রার উদ্দেশ্যে রওনা হবেন।

Facebook Comments Box

Posted ৫:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া