সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ | প্রিন্ট | 130 বার পঠিত
পিকআপে অভিনব পদ্ধতিতে গাজা পরিবহনকালে ১১৯ কেজি ৫’শ গ্রাম গাজা উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদক চোরাচালানে জড়িত ১ জনকে এবং গাজা পরিবহনে ব্যবহ্নত ট্রাকটি আটক করা হয়েছে। বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকায় এ অভিযান চালানো হয়। এসময় পিকআপের বডিতে অভিনব পদ্ধতিতে বানানো জায়গা থেকে ১১৯ কেজি ৫’শ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
এসময় মাদক চোরাচালানে জড়িত কসবার আড়াইবাড়ি গ্রামের রৌশন আলীর ছেলে মোঃ কালু মিয়া (২৭) কে আটক করা হয়। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, তাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। গাজার সাথে আটক আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah