সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ১২ জুলাই ২০২৫ | প্রিন্ট | 162 বার পঠিত
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও চন্ডিদার ভারত সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় ৫ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, জিরা, বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ওষুধ জব্দ করা হয়।
গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করেছে বিজিবি। ৬০ বিজিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কোটি ৭৬ লাখ ৯,৮০০ হাজার টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। আটক মালামাল আখাউড়া কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৬:১৯ অপরাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah