বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছিনতাইকারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   151 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছিনতাইকারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছিনতাইকারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় শহরের মৌলভীপাড়া চক্ষু হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী মৌলভীপাড়ার একটি বহুতল বিশিষ্ট ভবনের ১১ তলার বাসা থেকে ছিনিয়ে নেয়া একটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শরীফ আহমেদ প্রকাশ শরীফ (১৭), সাইমুন (১৭), ছাজিম হোসেন (১৭), আমির হামজা প্রকাশ আলফি (১৭), মাহিদুল ইসলাম প্রকাশ সিহাব (১৭) ও মোঃ রায়হান (১৭)। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার সময় মৌলভীপাড়া চক্ষু হাসপাতালের সামনে থেকে ছিনতাইকারিরা শহরের কাউতলী এলাকার সজিবুর রহমান গাজি নামক এক ব্যক্তিকে ছোড়ার ভয় দেখিয়ে জিম্মি করে নিয়ে যায়। পরে পাশের একটি জেনারেটর রুমে নিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও বিকাশে ১০ হাজার টাকা এনে ছিনিয়ে নেয় ছিনতাইকারিরা। পরে সজিবুর রহমান গাজিকে ছেড়ে দেয়। পরে সজিবুর রহমান গাজি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সিসি টিভির ফুটেজের ভিত্তিতে ৬ ছিনতাইকারিকে গ্রেফতার করে ও তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া