সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   188 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে জামায়াতে ইসলামীর ৩ জন প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ ২০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী এস.এম. শহিদ উল্লাহ, ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. ইসলাম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মোবারক হোসাইন ও খেলাফত মজলিশের প্রার্থী আবুল ফাতাহ মো. মাসুক, ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জোনায়েদ হাসান, খেলাফত মজলিশের প্রার্থী হাফেজ মো. এমদাদউল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ মহসিনুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাছির উদ্দিন হাজারি ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মো. হাফেজ আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বাতেন ও গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভুঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্ছারামপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক ও স্বতন্ত্র শাহ মুর্তজা আলী।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৭২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে থেকে ১৩জনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল করা হয়। পরে আপিলে ৪ জন তাদের প্রার্থীতা ফিরে পায়। সর্বশেষ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। বর্তমানে ৬টি আসনে ৪৮ জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া