বুধবার ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৌনে ১২ লাখ শিশু টাইফয়েডের টিকা পাবে

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   232 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৌনে ১২ লাখ শিশু টাইফয়েডের টিকা পাবে

টাইফয়েড জ্বর থেকে শিশুদেরকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর শুরু হবে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডাঃ মাহমুদুল হাসান ও ডাঃ সুবল চন্দ্র সাহা।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া জানান, দেশে প্রথমবারের মতো ৯ থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনী/ সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ লাখ ৭৫ হাজার ৫৫৭ জন শিশুকে টাইফয়েডের টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৭ লাখ ৩৭ হাজার ৫২৭ জনের রেজিষ্ট্রেশন হয়েছে। রেজিস্ট্রেশন শুরু হয় ১ আগস্ট থেকে। আগামী ১২ অক্টোবর থেকে টিকা দেয়া শুরু হবে। ওইদিন পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। মোট ১৮ দিন চলবে টিকা কার্যক্রম। প্রথম ১০ দিন বিদ্যালয়ে ও পরের ৮দিন স্থানীয় পর্যায়ে টিকা দেয়া হবে। রেজিষ্ট্রেশন করতে সচেতনতা বাড়াতে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে মতবিনিময় করা হয়েছে। আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করা হয়েছে। তিনি টিকাদান কার্যক্রম বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ভ‚মিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভায় মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা (স্কুল ও মাদরাসা) ৫৩৭৬টি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ৭ লাখ ৬৩ হাজার ৩৩জন এবং কমিউনিটিতে শিশুর সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৫২৪ জন।

স্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ১১টি, অস্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ২৩৭৬টি, টিকাদানকারীর সংখ্যা ৬৪০জন, সে¦চ্ছাসেবকের সংখ্যা ২৩৭৬জন এবং প্রথম শ্রেনীর সুপারভাইজারের সংখ্যা ২৯৭জন। আমরা টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই।

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া