মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির ইফতার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   81 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির ইফতার

কুমিল্লায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীদের ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি, কুমিল্লা’-র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে নগরীর কুমিল্লা ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মেজর (অব.) ইয়াকুব আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক, সমিতির উপদেষ্টা ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং কুমিল্লা ক্লাবের সেক্রেটারি আহমেদ শোয়েব সোহেল।

এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার মো. আরিফ মোর্শেদ খান, উপদেষ্টা প্রফেসর আজহারুল ইসলাম, উপদেষ্টা আবুল বাশার ও বীর মুক্তিযোদ্ধা সফিক মিয়া।

অনুষ্ঠানে সমিতির সাংগঠনিক ও সেবামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা কামাল, সহসভাপতি মো. আলমগীর শিকদার এবং ইফতার কমিটির আহ্বায়ক মো. শাখাওয়াত হোসেন। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় আরও অংশ নেন সহসভাপতি মোহাম্মদ আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন এবং সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক সোহাগ।

ইফতারের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইয়াছিন নূরী।

Facebook Comments Box

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া