সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 334 বার পঠিত
আজহারুল ইসলাম ১০ সেপ্টেম্বর বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
এর আগে নাসিরনগর থানার ওসি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় পদায়ন করা হয়েছে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah