নারায়ন চক্রবর্ত্তী, সরাইল | বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 139 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের প্রার্থী হাফেজ নেছার আহমাদ আন নাছিরী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন তিনি। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী। আজ ১১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সরাইল সদরে অবস্থিত হাতপাখার নির্বাচনী কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আমরা ভেবেছিলাম এবারের নির্বাচনটি নিরপেক্ষ হবে কিন্তু আমাদের কাছে কিছু নাম্বার থেকে ফোন আসতেছে যাহার দরুন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা সরাইল থানার ওসি ও আশুগঞ্জ থানার ওসি সাহেবকে জানিয়েছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদেকে গানম্যানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দরখাস্ত দিয়ে আসছি। হাফেজ নেছার আহমাদ আন নাছিরী আরো বলেন, এবারের নির্বাচন যদি আমরা নিরপেক্ষ ভাবে করতে না পারি আমার মনে হয়না সামনে আরকোন নির্বাচন আমরা নিরপেক্ষ ভাবে করতে পারব। আমি দীর্ঘ ২৪ বছর ধরে পবিত্র কোরআনের কাজ করেছি। বাংলাদেশের শিশু বাচ্ছাদেরকে কোরআনের হাফেজ বানিয়ে বিশ্বচ্যাম্পিয়ন করে তুলছি তাই নির্বাচনে আমি শতভাগ বিজয় হব বলে শতভাগ আশাবাদী।
Posted ৩:৪১ অপরাহ্ণ | বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah