সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিবই একক মনোনীত প্রার্থী, এতে দ্বিধা দ্বন্দ্ব নেই

দুলাল মিয়া   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   286 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিবই একক মনোনীত প্রার্থী, এতে দ্বিধা দ্বন্দ্ব নেই

ব্রাহ্মণবাড়িয়া- ২ (সরাইল–আশুগঞ্জ, বিজয়নগরের আংশিক) আসনে জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের একমাত্র ও একক মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিবের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে জেলার শীর্ষ আলেমদের মধ্যে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব বা বিভ্রান্তি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়। বেলা ১১টায় দারুল আরকাম মাদ্রাসা এবং দুপুর ১টায় জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় বৈঠক দুইটি অনুষ্ঠিত হয়।

আজ সকালে দারুল আরকাম মাদরাসায় আয়োজিত বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেম, দারুল আরকাম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান (হাফি.)-এর সাথে জেলার বিভিন্ন স্তরের উলামায়ে কেরাম সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের প্রার্থী ইস্যুতে অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় বক্তব্য রাখেন।

আল্লামা শায়খ সাজিদুর রহমান (হাফি.) বলেন, আমাকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তা প্রত্যাখ্যান করেছি। সেখানে মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করবেন। মাওলানা জুনায়েদ আল হাবিব এমপি হওয়া মানে আমিই এমপি হওয়া। নির্বাচনে আমাদের প্রার্থী আর কেউ নন, তিনিই আমাদের একমাত্র প্রার্থী। তাঁর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ বিষয়ে মুফতী মোবারকুল্লাহ সাহেব ও আমার অবস্থান অভিন্ন।

এরপর দুপুর ১টায় জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত বৈঠকে একই বক্তব্যের প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির মুহতামিম ও শীর্ষ মুরুব্বি মাওলানা মোবারক উল্লাহ (দা.বা.)। তিনি বলেন, আমারও বক্তব্য একটাই। নমিনেশন পাওয়ার আগেই আমি বিষয়টি স্পষ্ট করে বলেছিলাম। এখন যেহেতু নমিনেশন চূড়ান্ত হয়েছে, সুতরাং ষোলো আনা সবাইকে মিলেমিশেই কাজ করতে হবে।

এই দুইটি বৈঠকে শীর্ষ আলেমদের সুস্পষ্ট ও ঐক্যবদ্ধ ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনে প্রার্থী ইস্যুতে সব ধরনের অনিশ্চয়তার অবসান হয়েছে বলে মনে করছেন, রাজনৈতিক ও ধর্মীয় মহলের নেতৃবৃন্দ। তারা ব্যক্তিগত মতভেদ ভুলে মাওলানা জুনায়েদ আল হাবিবকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

এ সময় মাওলানা আলী আজম কাসেমী, মুফতী মারুফ কাসেমী, মাওলানা আবু বকর, মাওলানা এহসানুল্লাহ, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা ইউসুফ ভূঁইয়া, মাওলানা কাউসার মোল্লা, মাওলানা জাকারিয়া খাঁন, মাওলানা রাকিবুল ইসলাম তাজ, মাওলানা জুনাঈদ কাসেমী, মাওলানা বিল্লাল হোসাইন, মাওলানা খালেদ সিরাজী, মাওলানা রহমতুল্লাহ কাসেমীসহ জেলার প্রখ্যাত উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া