রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের চোশিটি গ্রামে ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণে’ নিহত বেড়ে ৩৮

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

ভারতের চোশিটি গ্রামে ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণে’ নিহত বেড়ে ৩৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের চোশিটি গ্রামে মেঘ বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার সকালে সেখানে ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ ভারী মেঘ জমে কোনো জায়গায় খুবই অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত হলে সেটিকে ‘মেঘ বিস্ফোরণ’ বলা হয়। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। মেঘ বিস্ফোরণ হলে আক্রান্ত স্থানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। যেটির পানি নিম্নাঞ্চলের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ৩৮ জন নিহত হওয়ার পাশাপাশি শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় এক কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে ৩৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সংখ্যা বাড়তে পারে।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক বিবৃতিতে বলেন, সেখানকার খবর মর্মান্তিক। তিনি জানান, মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে কিস্তওয়ার বিভাগে। কিস্তওয়ারের একটি হাসপাতালে অনেকে জড়ো হয়েছেন। সেখানে হতাহতদের আনা হচ্ছে।

অঞ্চলটি দুর্গম হওয়ায় উদ্ধারকারীর ব্যাপক সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিনের ঝড়ে এমনিতেই রাস্তাঘাট খারাপ ছিল। যেখানে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে সেখান থেকে রাজধানী শ্রীনগরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার দূর।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই এলাকায় প্রয়োজনীয় সব সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট দেশটির উত্তরাখণ্ডের হিমালয় শহর ধারালিতে মেঘ বিস্ফোরণে একইরকম পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে অন্তত ৭০ জন মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়। যদিও দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানায়নি।

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া