শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাজার ভাঙা ফৌজদারি অপরাধ, রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব: ফরহাদ মজহার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   147 বার পঠিত

মাজার ভাঙা ফৌজদারি অপরাধ, রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব: ফরহাদ মজহার

মাজার ভাঙা একটি ফৌজদারি অপরাধ এবং মাজার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব—এমন মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

২৭ মার্চ শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দগরিসার এলাকায় সাধক আবদুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত ‘সুফিবাদ ও আত্মদর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, একটি গোষ্ঠী ধর্ম নিয়ে কথা বলার একচেটিয়া অধিকার দাবি করছে। এর ফলে মাজার ভাঙচুর, বাউলদের ওপর নির্যাতনসহ বিভিন্ন ধরনের অন্যায় ঘটছে, যা এখনো অব্যাহত রয়েছে। তিনি উল্লেখ করেন, অনেক বাউলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আবুল সরকার এখনো কারাগারে রয়েছেন। একইভাবে সনাতন ধর্মাবলম্বী চিন্ময় কৃষ্ণ-এর কারাবাসের বিষয়টিও তিনি অন্যায় হিসেবে তুলে ধরেন।

তিনি বলেন, এসব অন্যায় থেকে সমাজ ও রাষ্ট্রকে মুক্ত করতে না পারলে ভালোবাসা ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা সম্ভব নয়।

মাজার ভাঙাকে ইসলামের দৃষ্টিতেও গর্হিত কাজ উল্লেখ করে তিনি বলেন, কে সঠিক আর কে ভুল ধর্ম পালন করছে—এ বিচার করার ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি। মাজারে কোনো অসংগত কাজ থাকলে তা সংশোধনের কথা বলা যেতে পারে, কিন্তু মাজার ধ্বংস করা ইসলামের আদর্শের পরিপন্থী।

রাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, যে রাষ্ট্র মাজার বা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, সেই রাষ্ট্রের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়। নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box

Posted ৫:৪১ অপরাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া