শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান প্রতিমন্ত্রী সাকির

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত

মাদক, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান প্রতিমন্ত্রী সাকির

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, মাদক, নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এসব সামাজিক অপরাধ দমনে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

১৬ মে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত মাদকবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী সাকি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজকে রক্ষায় সামাজিক আন্দোলনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরে কোনো মাদক কারবারিকে আর কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। সরকারের নির্দেশনায় প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদ সমাবেশে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য এম এ খালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম, পুলিশ সুপার শাহ আব্দুর রউফ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ২:০২ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া