মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   84 বার পঠিত

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। ছবি সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একটি মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে জামিন দিয়েছেন আদালত।

মানবিক দিক বিবেচনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে প্রথম দফার শুনানি শেষে ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালত থেকে জেল হাজতে নেওয়ার সময় দেড় মাস বয়সী কন্যাসন্তানকে বুকে নিয়ে এবং পেটে অস্ত্রোপচারের বেল্ট পরা অবস্থায় শিল্পী বেগমের আবেগঘন দৃশ্য নজরে আসে। এই মানবিক বিষয়টি উল্লেখ করে পুনরায় জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় তেজগাঁওয়ের রেলওয়ে কলোনি এলাকার নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেফতার করা হয়। তদন্ত কর্মকর্তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল চানখাঁরপুল এলাকায় গুলিবিদ্ধ হন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে ২৩ জুলাই শিল্পী বেগমের নির্দেশে একদল সশস্ত্র ব্যক্তি ওই শিক্ষার্থীর বাসায় হামলা চালায়। হামলায় প্রায় পাঁচ লাখ টাকার আসবাবপত্র ভাঙচুর এবং তিন লাখ টাকার মালামাল লুট করা হয়। এছাড়া শিক্ষার্থীর বাবা সোহেল রানাকে হত্যার উদ্দেশ্যে মারধর ও ককটেল বিস্ফোরণের ঘটনাও মামলায় উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া