মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হারালেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   153 বার পঠিত

মা হারালেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বেগম জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মরহুম মো. জাফর আলী সরকারের সহধর্মিণী। কর্মজীবনে তিনি একজন শিক্ষিকা হিসেবে সুপরিচিত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর অসুস্থ হয়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বুধবার বাদ আসর ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ময়মনসিংহের গুলকি বাড়িতে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

Facebook Comments Box

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া