সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 139 বার পঠিত
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ ডিসেম্বর রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের পুরাতন কোর্ট রোড মোড়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আলহাজ সৈয়দ এমরানুর রেজার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম, আব্দুল কাইয়ুম খান, বখতিয়ার আহমেদ খান, দেলোয়ার হোসেন খান, অরুণ জ্যোতি সরকার, জহিরুল হক, মো. লিয়াকত আলী, সদর উপজেলা কমান্ডার ফসিউর রহমান হাসান এবং পৌর কমান্ডার জয়নাল আবেদিন।
সভার শুরুতে সকল বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডের অধীনস্থ সকল উপজেলা কমান্ড, পৌর কমান্ড, পৌর ওয়ার্ড ও ইউনিয়ন কমান্ডের সাংগঠনিক অচলাবস্থা নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সাংগঠনিক উপকমিটি গঠন করা হয়।
গঠিত উপকমিটিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেনকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম খানকে যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা হাবিলদার (অব.) দেলোয়ার হোসেন খানকে সদস্য সচিব এবং বীর মুক্তিযোদ্ধা অরুণ জ্যোতি সরকার ও বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার আহমেদ খানকে সদস্য করা হয়েছে।
Posted ৪:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah