রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মূল্য তালিকা না রাখায় চার ব্যবসায়ীকে জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   114 বার পঠিত

মূল্য তালিকা না রাখায় চার ব্যবসায়ীকে জরিমানা

দোকানে মূল্য তালিকা ও ক্যাশ মেমো না রাখায় চার ডিম ব্যবসায়ীকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ১৭ আগস্ট রবিবার দুপুরে জেলা শহরের ফারুকী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ব্যবসায়ীরা ডিম বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শন করেননি এবং ক্রয়-বিক্রয়ের ক্যাশ মেমো যথাযথভাবে সংরক্ষণ করেননি।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় চারটি দোকানকে জরিমানা করা হয়েছে। দোকান মালিকদের মূল্য তালিকা টাঙানো এবং ক্যাশ মেমো সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১২:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া