শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে প্রবাসী নূরুল আমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জেএসডি পদপ্রার্থী

হাকিকুল ইসলাম খোকন   |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   381 বার পঠিত

যুক্তরাজ্যে প্রবাসী নূরুল আমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জেএসডি পদপ্রার্থী

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের উপদেষ্টা দীর্ঘদিন ইতালী প্রবাসী বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন প্রবাসী নূরুল আমিন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি দীর্ঘদিন ইতালী থাকাকালীন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বহু প্রবাসী বাংলাদেশীসহ অন‍্যান‍্য মানুষের কল্যাণে নিবেদিত ভাবে কাজ করেছেন। তিনি একজন প্রতিশ্রুতিবদ্ধ সেবক হিসেবে জনগণের সেবা করার লক্ষ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।

​তিনি কেবল একজন প্রবাসী নন; তিনি দীর্ঘ প্রবাস জীবনে ইতালী বর্তমানে লন্ডনসহ আন্তর্জাতিক কর্মপরিবেশে কাজ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং সফলতা অর্জন করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, প্রবাস জীবনে অর্জিত এই বৈশ্বিক জ্ঞান, কর্মদক্ষতা এবং নেতৃত্বের গুণাবলীকে তিনি তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সফলভাবে কাজে লাগাতে পারবেন।

​নূরুল আমিন এর রাজনৈতিক ও সামাজিক ভিত্তি অত্যন্ত সুদৃঢ়। ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন, যা স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং জনগণের প্রতি তাঁর লড়াকু মানসিকতার প্রমাণ দেয়। এই অভিজ্ঞতা তাঁকে স্থানীয় সমস্যাগুলো গভীর থেকে অনুধাবন করতে সাহায্য করে।

নুরুল আমিন এর প্রবাস জীবনের সুদূরপ্রসারী অভিজ্ঞতা এবং ছাত্ররাজনীতির নির্ভীক, লড়াকু মানসিকতার এক অনন্য সমন্বয়।

তিনি নিজেকে ঢাকা-১৪ আসনের জনগণের কাছে এমন একজন যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছেন, যিনি প্রগতিশীল চিন্তা ও স্থানীয় রাজনৈতিক ভিত্তির মাধ্যমে এই এলাকার উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম।

ঢাকা-১৪ আসনের জনগণের জন্য একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে তিনি অঙ্গীকারবদ্ধ। নূরুল আমিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারার সিদ্ধান্তের জন‍্য নিউজ পোর্টালে জার্নালিস্ট এসোসিয়েশন এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ, নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ এবং জেএসএফ- বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন ।

Facebook Comments Box

Posted ২:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(642 বার পঠিত)
পাত্র চাই
(452 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া