সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে ৩.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   136 বার পঠিত

যুক্তরাজ্যে ৩.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

যুক্তরাজ্যে দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে দেশটির ল্যাঙ্কাশায়ার ও কাম্ব্রিয়ার বিভিন্ন শহর এবং গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১১টা ২৩ মিনিটের পর ল্যাঙ্কাশায়ারের উপকূলীয় গ্রাম সিলভারডেলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩.৩।

জানা যায়, কেন্দ্র থেকে প্রায় ১২ মাইল দূর পর্যন্ত মানুষ এই কম্পন টের পেয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাদের বাড়ি কেঁপে ওঠে। অনেকে বলছেন, যেন মাটির নিচে বিস্ফোরণ হয়েছে বা এলাকা বোমা হামলার শিকার হয়েছে।

ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে (বিজিএস) নিশ্চিত করেছে, এটি ২০২৩ সালে স্ট্যাফোর্ডশায়ারের ৩.৩ মাত্রার ভূমিকম্পের পর ইংল্যান্ডে আঘাত হানা সবচেয়ে বড় ভূমিকম্প।

যুক্তরাজ্যে এমন মাত্রার ভূমিকম্প খুবই বিরল। প্রতিবছর যে ২০০ থেকে ৩০০টি ভূকম্পন রেকর্ড করা হয়, তার মাত্র ১০ শতাংশ মানুষ অনুভব করতে পারেন।

বিজিএস জানায়, দেশে বছরে দুই-তিনটি এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প হয়, তবে উত্তর-পশ্চিম ইংল্যান্ডে ২০০৯ সালে মোরকাম্বে বেতে ৩.৭ মাত্রার কম্পনের পর এটি সবচেয়ে বড়।

ভূমিকম্পের পর অনেকে লিখেছেন অনলাইনে, ভূমিকম্পটি মাটির নিচে বিস্ফোরণের মতো লেগেছে এবং এই কম্পন এত জোরে ছিল যে, পুরো বাড়ি কেঁপে ওঠে।

ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এক হাজারের বেশি মানুষের অভিজ্ঞতার বর্ণনা পেয়েছে, যেখানে অধিকাংশই হালকা বা দুর্বল কম্পন অনুভবের কথা জানিয়েছেন। কেন্দ্র থেকে পাঁচ মাইল দূরের কার্নফোর্থে অনেকে বাড়ি কেঁপে ওঠার কথা বলেন।

স্থানীয় পাবের মালিক সারা জানান, ভূমিকম্পের সময় বার কাউন্টারের পিছনের গ্লাসগুলো কেঁপে ওঠে। তিনি বলেন, কিছু ভাঙেনি, কিন্তু খুব অদ্ভুত লাগছিল। এমন কিছু আগে কখনও অনুভব করিনি।

অপর এক বাসিন্দা বলেন, মনে হয়েছিল শহরটায় বোমা ফাটলো, আরেকজন প্রথমে ভেবেছিলেন কাছের হেইশাম পারমাণবিক কেন্দ্রের কোনও বড় বিস্ফোরণ হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

Facebook Comments Box

Posted ৩:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া