অনলাইন ডেস্ক | সোমবার, ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 111 বার পঠিত
রাজশাহীর বাঘা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর এলাকার তিন খুটার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বিধান মিস্ত্রী, রোকেনা বেগম ও সিএনজি চালক শরীফ হোসেন। তারা সবাই নাটোরের লালপুর থেকে বাঘার দিকে আসছিলেন।
পুলিশ জানায়, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি লালপুর থেকে বাঘার দিকে যাচ্ছিল। পথে চণ্ডীপুরের তিন খুটার মোড়ে একটি খালি ভটভটির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয়েছেন শাহজাহান আলী ও সীমা বেগম। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah