সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 163 বার পঠিত
কুমিল্লা-সিলেট মহাসড়কর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজলার রামরাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরো অন্তত চারজন। আজ ৬ জানুয়ারি সোমবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়ার ইদ্রিস আলীর ছেলে মো. দুলাল (৩৫)।
আহতরা হলেন- ধোবাউড়ার রুবেল মিয়া (৪০), কুমিল্লা দেবিদ্বারের শরীফ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রীনা (৪৫) ও তার ছেলে ইমরান (২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, কাউতলী থেকে যাওয়া সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মারা যাওয়া একজনের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে আছে।
Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah