সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুমিন ফারহানার সমর্থকের মামলায় জামিন পেলেন বিএনপি নেতাকর্মীরা

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল :   |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   132 বার পঠিত

রুমিন ফারহানার সমর্থকের মামলায় জামিন পেলেন বিএনপি নেতাকর্মীরা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে রুমিন ফারহানা এমপির সমর্থক ও বিএনপির সমর্থকদের মাঝে ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে ১ জন কর্মী আহত হওয়ার অভিযোগ করেন রুমিন ফারহানা এমপি। এ অভিযোগে রুমিন ফারহানার কর্মী আহাদ মিয়া বাদী হয়ে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার ও সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী সহ ৫ জনকে আসামী করে এবং ১৪০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

উক্ত মামলায় আজ ২৩ ফেব্রুয়ারি সোমবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির হয়ে জামিনে মুক্ত হয় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহীন আলম, উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম ও টিটু।

উল্লেখ্য যে, ২০ ফ্রেব্রুয়ারি দিবাগত রাত ১২.০১ মিনিটে একুশে ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রুমিন ফারহানার কর্মী সমর্থক ও বিএনপির নেতাকর্মীদের মাঝে আগে পুষ্পস্তবক অর্পণ করা নিয়ে ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির ফলে রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ভেঙ্গে যায়। উভয় পক্ষের লোকজনই বিভিন্ন স্লোগান দেয়। পরিস্থিতি খারাপ দেখে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ না করে চলে যান রুমিন ফারহানা। এরপর রুমিন ফারহানার সমর্থকরা শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক আবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। পরে পুলিশের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরদিন রুমিন ফারহানার সমর্থক আহত হওয়ার অভিযোগে সরাইল থানায় মামলা দায়ের করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু।

Facebook Comments Box

Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া