সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 169 বার পঠিত
৫ শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। আজ ৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের উদ্যোগে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশেদ। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মিজানুর রহমান।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের এডহক কমিটির সদস্য কাজী শান্তনু সায়হাম অর্নব, মোশাররফ হোসেন বেলাল, মো. মাইনুল ইসলাম, আশরাফুল ইসলাম বাবু, সজিবুর রহমান, মো. তানভীর রুবেল, উম্মে সালমা, শাহ আলম পালোয়ান এবং ইউনিট লেভেল অফিসার বিন্দাবন মণ্ডল, রেড ক্রিসেন্টের যুব প্রধান ফাহিম মুনতাসির, অফিস সহকারী আরিফুর রহমান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১২:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah