বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   145 বার পঠিত

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

যৌথ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ ১৬ জুন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের কলেজ ও হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীনা নাছরীন। সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে এসব অবৈধ কাঁচা ঘরের স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় অংশ নেন সহকারি কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ারসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কলেজ ও হাসপাতাল মোড়ে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে রাস্তার পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন লোকজন। এতে সব সময়ই যানজট লেগে থাকে তাই এ পদক্ষেপ নেয়া হয়েছে। উচ্ছেদ অভিযানের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সরকারি জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এছাড়াও এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কলেজ মোড় সিএনজি ষ্ট্যান্ডে অভিযান চালান এবং কয়েক জন চালককে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করেন।

Facebook Comments Box

Posted ৫:৪১ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া