সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদদের মাগফিরাত ও ওসমান হাদির সুস্থতায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া, কোরআন খতম

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত

শহীদদের মাগফিরাত ও ওসমান হাদির সুস্থতায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া, কোরআন খতম

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে দোয়া মাহফিল ও খতমে কোরআনের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং গুলিতে আহত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় এই ব্যতিক্রমী ধর্মীয় কর্মসূচির আয়োজন করে সামাজিক ও মানবিক সংগঠন ‘হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ’। আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় পৌর মুক্তমঞ্চে ৩০ জন হাফেজ কোরআন খতম সম্পন্ন করেন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত, দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি এবং সংগঠনের সাথে সংশ্লিষ্ট গুলিতে আহত ওসমান হাদীর সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে সংগঠনের চেয়ারম্যান বায়জিদ আহমাদ ফারদিন, সংগঠনের সভাপতি দেলোয়ার হোসাইন মাহদী, উপদেষ্টা ইব্রাহিম খান সাদাত, সমাজসেবক আবুল বাশার, সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্থান থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া