মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   197 বার পঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা

বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলা এবং শিক্ষা কার্যক্রম সচল রাখতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন সময়সূচি চালুর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ৬ দিনের ক্লাসের মধ্যে ৩ দিন সরাসরি (অফলাইন) এবং বাকি ৩ দিন অনলাইনে পাঠদান পরিচালিত হতে পারে।

আজ ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরিকল্পনাটির বিস্তারিত আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় চূড়ান্ত করা হবে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম জেলা জজ) জি. এম. ফারহান ইসতিয়াক জানান, শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির চাপ কমাতে ‘অল্টারনেট ডে’ বা একদিন পরপর ক্লাস নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এতে উপস্থিত সকল অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধান সম্মতি দিয়েছেন।

তিনি আরও জানান, অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠদান করতে হবে। মূলত জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি উদ্যোগের অংশ হিসেবে এ পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের এ বিষয়ে জানান।

তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক জ্বালানি সংকট বিবেচনায় শিক্ষা ব্যবস্থা সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে যাতায়াত কমিয়ে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই অনলাইন ক্লাস চালুর বিষয়টি ভাবা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবটি বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় উত্থাপন করা হবে। অনুমোদন পাওয়া গেলে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া