সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 281 বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব শিগগিরই পুলিশের আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পুলিশে জনবল বৃদ্ধির জন্য চেষ্টা চলছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর নতুন কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। এছাড়া, এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগের বিষয়টি যথা সময়ে জানানো হবে।
তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদ দ্রুত পূরণের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শিগগির যথাযথ পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হবে।
Posted ১:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah